Friday, 25 April 2025

 

শ্রীঠাকুরের বাণী ,
কেন আইছেন কষ্ট কইরা ।
আমি তো আপনার ওই খানে আছি ই ।
চিত্রপট কথা কয় , কয়াইলে ।
জয় রাম জয় গোবিন্দ ।
সুপ্রভাত ।
বাংলাদেশের বিক্রমপুরের রাজবংশধর জগন্নাথ রায়কে
ঠাকুর বলেছিলেন নিজেরই চিত্রপট দেখিয়ে-- -
"কেন আইছেন কষ্ট কইরা ।
আমি ত আপনার ওইখানে আছিই ।
" চিত্রপট নিয়ে যতীশ চন্দ্র সরকার বলেছেন ,
ঠাকুরের বাণী - -" চিত্রপট কথা কয় , কয়াইলে । "
আবার ঠাকুর চিত্রপট বসানো নিয়ে বলেছেন-- -
" ওই ত চিলা কোঠায় ফালাইয়া থইছেন ।
সারাদিন কারো মুখ দেখনের উপায় নাই । "
" চিত্রপটের আবার গরম লাগবে কেন ?
ওটা ত কথা কয় না ? "
" চিত্রপটকে একটা নিমক দানিতে একটু চিনি ও ওষুধ
খাওনের টাই গ্লাসে একটু জল দিলেই ত হইয়া
গেল গুরু সেবা ? "
" হ রাখছেন না ?
খুব ভালো জায়গায় থইছেন যত্ন কইরা চিত্রপটরে ?
আলো বাতাস ডুকনের উপায় নাই ।
অন্ধকার একটা ছোট্ট কোঠায় মালখানায় চিত্রপট । "
প্রানের ঠাকুর সবার মাঝে তাঁর চিত্রপটের অধিষ্টান চান ।
যাতে সবাই তাঁকে চলাফেরায় সর্বত্র দেখতে পান আবার
তিনিও সর্বদা আশ্রিতদের দিকে দৃষ্টি রাখতে পারেন ।
তাই ঠাকুরকে আলাদা মন্দির করে ,
বাড়ির চিলে কোঠায় উঠিয়ে রাখার কোনো যুক্তি নাই ।
তাই তিনি সর্বদাই আশ্রিতদের চোখের সামনেই থাকতে চান ।
জয় রাম ।
পরমেষ্ঠী গুরু শ্রীশ্রী রামঠাকুর
ডঃ প্রশান্ত কুমার ভট্টাচার্য
পৃষ্ঠা: ৪৯১ হইতে ।
জয় শ্রী রাম ঠাকুর। জয় গুরু সত্য নারায়ণ।।— with Gopal Datta.

No comments:

Post a Comment

 Sri Kaibalyanath (Bengali: শ্রী কৈবল্যনাথ) (2 February 1860 – 1 May 1949), was a Bengali Spiritual guru during 19th-century. He was born as...