## 🌸 শ্রীশ্রী রামঠাকুরের অমূল্য বাণী 🌸 “ভাবিয়াছিলাম কিছু দিয়া যামু, কিন্তু কেহ নিলোনা। রাখিয়া গেলাম—যদি কোনো ভাগ্যবান তা কুড়াইয়া লয়। তখন থাইক্যা জীবের দ্বারে দ্বারে ঘুইরা ছড়াইলাম কত বীজ, কিন্তু একটা বীজও অঙ্কুরিত হতে দেখলাম না। উলুবনে মুক্তা ছড়াইয়া গেলাম—যে জহুরি চিনবে, কুড়াইয়া নিবে। আমি সকল ঐশ্বর্য ত্যাগ কইরা আপনাগো লাইগা নাম নিয়া আইছি। আমার নিকট আর কিছুই নাই। আমি ত্রিলোক হইতে আপনাদের জন্য সব ছাইখ্যা এই নাম নিয়া আইছি। যত বারই আইছি, ওই এক নাম ধারণ কইরাই আইছি। এই নাম বিতরণই আমার কাজ।
Social Plugin