🌸 শ্রীশ্রী রামঠাকুরের অমূল্য বাণী 🌸
“ভাবিয়াছিলাম কিছু দিয়া যামু, কিন্তু কেহ নিলোনা। রাখিয়া গেলাম—যদি কোনো ভাগ্যবান তা কুড়াইয়া লয়।
তখন থাইক্যা জীবের দ্বারে দ্বারে ঘুইরা ছড়াইলাম কত বীজ, কিন্তু একটা বীজও অঙ্কুরিত হতে দেখলাম না। উলুবনে মুক্তা ছড়াইয়া গেলাম—যে জহুরি চিনবে, কুড়াইয়া নিবে।
আমি সকল ঐশ্বর্য ত্যাগ কইরা আপনাগো লাইগা নাম নিয়া আইছি। আমার নিকট আর কিছুই নাই। আমি ত্রিলোক হইতে আপনাদের জন্য সব ছাইখ্যা এই নাম নিয়া আইছি। যত বারই আইছি, ওই এক নাম ধারণ কইরাই আইছি।
এই নাম বিতরণই আমার কাজ। দেখেন, আমার নিজস্ব প্রয়োজন বলতে কিছুই নাই। আমি গুরুর আদেশে জীবের প্রয়োজনে দ্বারে দ্বারে ঘুইরা ফিরছি।
আমি দরিদ্র ভিখারী ব্রাহ্মণ। আপনাগো আশ্রয়ে আইছি, আপনারা দয়া কইরা আশ্রয় দিছেন। আশ্রিত পালন ধর্ম।
দেখেন, আমি একটা ঝড়ের কুটা—ঝড়ে যেখানে উড়াইয়া নেয়, সেইখানেই যাইতে হয়।”
🙏 শ্রী শ্রী রামঠাকুর
🌺 জয় রাম জয় গোবিন্দ 🌺
নামই আশ্রয়, নামই পথ, নামই জীবনের পরম সম্পদ।
যাঁর কৃপায় এই অমূল্য নাম পেয়েছি, তাঁর চরণে শতকোটি প্রণাম। 🙏
#শ্রীশ্রীরামঠাকুর #রামঠাকুর #রামঠাকুরেরবাণী #রামঠাকুরেরমহিমা #নামমাহাত্ম্য #নামস্মরণ #গুরুকৃপা #জয়রামজয়গোবিন্দ #SriSriRamthakur #Ramthakur #RamthakurBani #Bhakti #Spirituality
0 মন্তব্যসমূহ